হোম > অর্থনীতি

এয়ারকার্গো অপারেটর স্টেশন স্থাপনে নতুন বিধিমালার প্রস্তাব

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ছবি: সংগৃহীত

বাণিজ্য সহজীকরণ, সরবরাহ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং এয়ারকার্গো খাতের আধুনিকায়নের লক্ষ্যে ‘এয়ারকার্গো অপারেটর স্টেশন’ স্থাপন সংক্রান্ত নতুন বিধিমালা জারির প্রস্তাব করেছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ লজিস্টিক হাবে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, বাণিজ্য সহজীকরণ এবং সাপ্লাই চেইনের লিড টাইম কমানোর লক্ষ্যে বিশ্বের স্বনামধন্য লজিস্টিকস প্রতিষ্ঠান ও দেশীয় বেসরকারি খাতকে এয়ারকার্গো ক্লিয়ারেন্স কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘এয়ারকার্গো অপারেটর স্টেশন স্থাপন সংক্রান্ত বিধিমালা’ প্রণয়ন করা হবে।

অর্থমন্ত্রী জানান, নতুন বিধিমালার আওতায় আন্তর্জাতিক মানের কার্গো ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এর ফলে আমদানি-রপ্তানি পণ্য দ্রুত খালাস করা সম্ভব হবে এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান ই-কমার্স খাতের সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বাংলাদেশকে একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক আঞ্চলিক অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে সরকার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড গড়ে তোলা, নতুন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠা এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ লজিস্টিকস ও যাত্রী হাবে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজেট বক্তৃতায় আরও বলা হয়, দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং পর্যটননির্ভর অঞ্চলগুলোর আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহী, কক্সবাজার, যশোর ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলা হবে।

এ ছাড়া একীভূত ডিজিটাল লজিস্টিকস প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে কার্গো ব্যবস্থাপনা, পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও কার্যকর করার পরিকল্পনার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী।

এসঅ্যান্ডপির মূল্যায়ন: চার ঝুঁকিতে আটকে প্রবৃদ্ধি

চীনের শূন্যস্থান দখলে এগোচ্ছে ভিয়েতনাম

দুই ক্যাটাগরিতে এসডিজি অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে দুই সম্মাননা পেল শেলটেক সিরামিকস

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত

বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীদের ভাতা

বেবি পাউডার থেকে ক্যানসার: ৫৫০ কোটি ডলারে সমঝোতা করতে চায় জনসন অ্যান্ড জনসন

কৃষিঋণ বিতরণে রেকর্ড গড়ল ব্যাংকগুলো

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকে কর্মশালা