হোম > অর্থনীতি

সাত মাসের মধ্যে সর্বনিম্ন দাম ডলারের

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী সেপ্টেম্বর থেকে নীতি সুদ কমাবে, এমন ধারণা থেকে ডলারের বিনিময়মূল্য কমছে।

আজ মঙ্গলবার বিশ্ববাজারে মার্কিন ডলারের বিনিময়মূল্য সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খবর রয়টার্সের।

আগামী শুক্রবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বক্তৃতা দেবেন। বিনিয়োগকারীদের চোখ এখন সেদিকে। অধিকাংশ বিনিয়োগকারী আশা করছেন, পাওয়েল সুদ কমানোর বিষয়ে কিছু বলবেন।

বিনিয়োগকারীরা তাঁর কথা থেকে আন্দাজ করতে চান, আগামী মাসে ফেড সুদহার ঠিক কতটা কমাবে—২৫ ভিত্তি পয়েন্ট নাকি ৫০ ভিত্তি পয়েন্ট।

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের আন্তর্জাতিক অর্থনীতি বিভাগের প্রধান জোসেফ কাপুরসো রয়টার্সকে বলেন, পাওয়েল হয়তো কিছু সুযোগ হাতে রেখে দেবেন; বিষয়টি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের পরিসংখ্যানের ওপর। এমনও হতে পারে, তিনি সেপ্টেম্বরে কিছু না করে বছরের শেষ ভাগে বড় ধরনের হ্রাস করবেন।

আজ প্রতি ইউরোর বিপরীতে ১ দশমিক শূন্য ৮ ডলার পাওয়া গেছে, গত বছরের ২৮ ডিসেম্বরের পর যা সর্বোচ্চ। চলতি মাসে এখন পর্যন্ত ইউরোর দর বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ।

আরও খবর পড়ুন:

ঋণের বোঝা দরিদ্র দেশের কাঁধে

আস্থার ঘাটতির মধ্যেই বড় বিনিয়োগের স্বপ্ন

প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৯১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ১২ প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি, বেশির ভাগই সৌরবিদ্যুৎ

সোনার দাম বাড়ল ২১৫৮ টাকা

ডলারের মূল্যবৃদ্ধি: রূপপুর প্রকল্পে নতুন আর্থিক চাপ

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও দুই ক্রেতা

সোনালী ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এনওসি ছাড়া পাকিস্তান থেকে আনা রক সল্ট আটকে দিল কাস্টমস

শেয়ারবাজার কারসাজি: সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল