এনসিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১০ম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এনসিসি ব্যাংক ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন আমানত ও বিনিয়োগসেবা পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়।
শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম এবং পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার উপস্থিত ছিলেন।
এ সময় শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা ও ড. মুহাম্মদ শাহজাহান মাদানী সভায় অংশ নেন।
এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান এবং ইভিপি ও শরিয়াহ সেক্রেটারি আবুল কাসেম মো. ছফিউল্লাহ উপস্থিত ছিলেন।
সভায় এনসিসি ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন ধরনের আমানত ও বিনিয়োগসেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সেবাগুলোর বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়।