হোম > অর্থনীতি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কিশোরগঞ্জ প্রতিনিধি

মোহাম্মদ মাহমুদুজ্জামান। ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জামাতা মোহাম্মদ মাহমুদুজ্জামানকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আপিল অঞ্চল-রাজশাহীর কর কমিশনারের চলতি দায়িত্ব পালন করছিলেন। তাঁর মূল পদ অতিরিক্ত কর কমিশনার।

গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে মোহাম্মদ মাহমুদুজ্জামানের অবসর প্রদানের আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, মোহাম্মদ মাহমুদুজ্জামানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বিবেচনা করে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুসারে তাঁকে অবসর প্রদান করা হলো। তবে তিনি অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

একই কারণ দেখিয়ে কর আপিল অঞ্চল-১ ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) শফিকুল ইসলাম আকন্দকেও সরকার অবসর প্রদান করেছে।

মাহমুদুজ্জামান কর অঞ্চল-৫সহ বিভিন্ন কর অফিসে কর্মরত থাকাকালে দুর্নীতি ও হয়রানির অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধেও অভিযোগের সত্যতা পাওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়ে স্বর্ণা হামিদের স্বামী মাহমুদুজ্জামান। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও খবর পড়ুন:

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতি হতে পারে ২১০ বিলিয়ন ডলার

আটকে পড়া বিমানের যাত্রীদের উদ্ধার করল ইউএস-বাংলা

জ্বালানি ও ঋণ ছাড়া উন্নয়ন অসম্ভব

মধ্যপ্রাচ্যে রপ্তানি প্রায় বন্ধ, ধাক্কা ইউরোপের বাজারেও

বেতন-বোনাস বকেয়ার শঙ্কা ২৬৬ কারখানায়

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে সিটি ব্যাংক

রমজান ও ঈদ কেনাকাটায় ১০ হাজার টাকা পর্যন্ত বিকাশ অফার

সনি-স্মার্ট শোরুম এখন বগুড়ায়

কর-জিডিপি বাড়াতে এনবিআরে নতুন টাস্কফোর্স

৪০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন