হোম > অর্থনীতি

একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি ( ১১.৬৬৪ গ্রামে প্রতি ভরি) স্বর্ণালংকারের ভ্যাটসহ দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৪৮ টাকা। যা গতকাল বুধবার ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এর ফলে একলাফে সোনার দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।

আজ বৃহস্পতিবার সকালে স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা আজ সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুস নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৬৮৮ টাকা, ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৫৮ হাজার ৮৭৭ টাকা।

সোনার পাশাপাশি রুপার গয়নারও দাম বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, যা গতকাল ছিল ৫ হাজার ১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। আর গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

বাজুস আরও জানিয়েছে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে গয়না কেনা ও পরিবর্তনে বাজুসের নির্ধারিত নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

ভল্টের টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় চার গুণ

তিন ব্যাংকের এমডিদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল

পুঁজিবাজারের ১২ প্রতিষ্ঠানের ঘাটতি পূরণে সময় দিল বিএসইসি

৩ থেকে ৫ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স মিলবে অনলাইন আবেদনে: বাণিজ্যমন্ত্রী

ভারতের অর্থনীতিতে আস্থার সংকট: শেয়ারবাজার থেকে চার দিনে উধাও ৪ লাখ কোটি রুপি

ঢাকায় চায়নিজ রেস্তোরাঁ হাউস অব হানের যাত্রা শুরু

দুর্গোৎসব উপলক্ষে সোমবার সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ

বিওয়াইডির গাড়ি কিনতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বিশেষ বিনিয়োগ সুবিধা

ডিমের দাম বাড়ে, লাভ যায় কার পকেটে