হোম > অর্থনীতি

মজুত পর্যাপ্ত, এপ্রিল মাসে আমরা পুরোপুরি নিরাপদ: জ্বালানি বিভাগের যুগ্ম সচিব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত রয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী তেলবাহী জাহাজগুলো আসছে। ফলে চলতি এপ্রিল মাসে জ্বালানি তেলের জোগান পুরোপুরি নিরাপদ বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘আমি হিসাব করে দেখেছি, আমাদের পর্যাপ্ত মজুত আছে, কোনো সংকট নেই। ডিজেলের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আমরা মাসভিত্তিক পরিকল্পনা অনুযায়ী আমদানি করছি। এপ্রিল মাসে পুরোপুরি নিরাপদ।’

দেশে পেট্রল, অকটেন ও ডিজেল মিলিয়ে ১ লাখ ৪৩ হাজার ৮৭৫ টন জ্বালানি তেলের মজুত আছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ডিজেল ১ লাখ ২২ হাজার ৬৬০ টন, অকটেন ৯ হাজার ২১ টন এবং পেট্রল ১২ হাজার ১৯৪ টন। এ ছাড়া সাপ্লাই লাইনে আরও কিছু জাহাজ রয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কিছু সরবরাহ চুক্তি ‘ফোর্স মেজরে’র আওতায় পড়লেও বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে এরই মধ্যে ইতিবাচক অগ্রগতি রয়েছে এবং আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেলে দ্রুত সরবরাহ শুরু হবে।

কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে কী উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাইলে এই মুখপাত্র বলেন, জেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা অনুযায়ী ডিজেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। কোনো কৃষক যাতে বঞ্চিত না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে।

ফিলিং স্টেশনে ভিআইপিদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ উঠছে—এমন প্রশ্নের জবাবে যুগ্ম সচিব বলেন, এ ধরনের কোনো নির্দেশনা বা সুযোগ নেই। সবাইকে সমানভাবে জ্বালানি সরবরাহের নীতি অনুসরণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানান হয়, গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সারা দেশে অভিযান চালিয়ে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ডিজেল ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার, অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার, পেট্রল ৭০ হাজার ৫৪ লিটার। জরিমানা করা হয়েছে ১ কোটি ১ লাখ ৪৩৫ টাকা। কারাদণ্ড দেওয়া হয়েছে ২৪ জনকে।

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৫৩৭ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ লিটার অকটেন ও ৩৯৫ লিটার পেট্রল। বাকিটুকু ডিজেল।

মধুমতি মডেল টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন

২৫টি এয়ারক্রাফটে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা

আইডিআরএ: সম্পদ বিক্রি করেই বিমা দাবি শোধের পরিকল্পনা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আটাব নির্বাচন স্থগিত

হুন্দাই গাড়ির সার্ভিসে বিশেষ অফার, চলবে ৩১ জুলাই পর্যন্ত

শ্রীমঙ্গলে ওয়ালটন কেব্‌লসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

চীন-ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল মার্কিন সিনেটে

শেখ হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ