হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বিচারাধীন জমিতে বিষ প্রয়োগে ধানখেত নষ্টের অভিযোগ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈলে ধানখেতে বিষ স্প্রে করে নষ্ট করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আদালতে বিচারাধীন জমিতে বিষ প্রয়োগে ধানখেত নষ্টের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক।

জানা যায়, উপজেলার লেহেম্বা ইউনিয়নের চাপোর পার্বতীপুর গ্রামের মনতাজ আলীর সঙ্গে ৯ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই আবুল হোসেন, আতাউর রহমান চৌখা, আব্দুল হাকিম ও মো. আমিনুল ইসলামের বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। এরই জেরে মনতাজ আলীর ক্রয় করা ১ একর ১৬ শতাংশ জমির ধানখেতে বিষ স্প্রে করে নষ্ট করা হয়েছে বলে দাবি করেছেন মনতাজ আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বিকেলে মনতাজ আলী ধানখেত পরিচর্যা করে বাড়ি ফেরেন। পরদিন বিকেলে জমিতে গিয়ে দেখেন পুরো খেতের ধান নষ্ট হয়ে ঝরে পড়ছে এবং পাতা শুকিয়ে যাচ্ছে। বর্তমানে পুরো খেতই পুড়ে নষ্ট হয়েছে।

স্থানীয় আলতাফুর রহমান, তাসলিম ও মতিউর রহমান জানান, ফসল ধ্বংসের এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এতে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কৃষক মনতাজ আলী বলেন, ‘৯ শতক জমি নিয়ে আদালতে মামলা চলছে। শত্রুতাবশত তাঁরা আমার কষ্টের ফসল বিষ দিয়ে পুড়ে দিয়েছে। এতে আমার প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’

অভিযুক্ত আতাউর রহমান চৌখা জানান, তিনি ফসল নষ্ট করেননি। তাঁদের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকায় তাঁকে ফাঁসানো হচ্ছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গতকাল রাতে অভিযোগটি পাওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বন্ধুর সঙ্গে মিলে স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তার স্বামী

ঠাকুরগাঁওয়ে ছয় দিনে চার মরদেহ উদ্ধার, তিনজনের মৃত্যুতে ঋণের চাপের তথ্য

‘পরীক্ষার ফলের হতাশাই আমার বুক খালি করে দিল’

কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর স্ট্যাম্পে স্বাক্ষর ও ব্ল্যাকমেলের অভিযোগে মামলা

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ

জামায়াতের পরাজিত প্রার্থীর বাসায় ফুল-মিষ্টি নিয়ে হাজির মির্জা ফয়সল

নিখোঁজের ৪ দিন পর ব্যবসায়ীর লাশ মিলল ধানখেতে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত খোয়ালেন তিন প্রার্থী

১ লাখ ৩১ হাজার ভোট ব্যবধানে বিজয়ী ধানের শীষ, কাল বিক্ষোভ জামায়াতের

১৫৪ কেন্দ্রের ফলে ১ লাখ ৭ হাজার ভোটে এগিয়ে ধানের শীষ