হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তিনজনকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভুয়া ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা ওই মাদ্রাসারই শিক্ষার্থী।

আটক তিনজন হলেন-আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম বলেন, ‘আমরা তিনজন ভুয়া ভোটারকে হাতেনাতে ধরেছি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছেন। বর্তমানে তাঁদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

ভোটের দিন লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে দণ্ড

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বেলা ২টা পর্যন্ত ৫১ শতাংশ ভোট পড়েছে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘু নারী ভোটারদের সরব উপস্থিতি

ঠাকুরগাঁও-১ আসনে চলছে ভোট গ্রহণ: কর্মকর্তাদের কার্ডে ছবি না থাকায় উদ্বিগ্ন দেলাওয়ার

ভোট দিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বললেন, ‘শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী’

সরকারি দলের পক্ষে সমর্থনের অভিযোগ, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ কর্মকর্তা প্রত্যাহার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে আজ ভোট

ভোটের আগের রাতে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, টাকা বিতরণের দাবি

আড়াই ঘণ্টার ধাওয়া, চলন্ত ট্রাকে ঝুলে ৩২ লাখের ইয়াবা জব্দ করলেন সিপাহি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড