হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

সাইকেল রেখে নিখোঁজ দুই কিশোর, ভোরে দিঘি থেকে মিলল মরদেহ

ঠাকুরগাঁও প্রতিনিধি

উমর আলী ও মিরাজ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি দিঘি থেকে উমর আলী (১৫) ও মিরাজ (১৩) নামের দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হওয়ার পর তারা নিখোঁজ হয়। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে আজ রোববার (২৫ অক্টোবর) ভোরে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত দুজন সম্পর্কে মামা ও ভাগনে।

নিহত উমর আলী উপজেলার আমগাঁও গ্রামের আব্দুল ওহাব সরকারের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপর কিশোর মিরাজ একই গ্রামের ইমরান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় উমর ও মিরাজ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতে স্থানীয় একটি বড় দিঘির পাড়ে তাদের ব্যবহৃত দুটি সাইকেল পড়ে থাকতে দেখেন স্বজনেরা। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দিঘিতে তল্লাশি শুরু করে। রাতভর অভিযান চালানোর একপর্যায়ে রাত ২টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তল্লাশি অব্যাহত রেখে রোববার ভোরে দিঘি থেকে অপর কিশোরের মরদেহও উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দুই কিশোর দিঘিতে গোসল করতে বা খেলতে নেমে পানিতে ডুবে মারা গেছে।

দুই কিশোরের এমন মৃত্যুতে তাদের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

ঠাকুরগাঁওয়ে তালা ভেঙে দোকানে চুরি, যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ঠাকুরগাঁওয়ে পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২

‘প্রিসাইডিং অফিসারকে খুঁটিতে বেঁধে রাখবেন’, নির্বাচনী জনসভায় পরওয়ার

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

গৃহবধূ ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার পরিবার

বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে বিলম্ব, ‘অভিমানে’ আত্মহত্যা করলেন যুবক

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম

কাতার, তুরস্কসহ ১০ দেশের সংস্কৃতির দেখা মেলে ঠাকুরগাঁওয়ের জাদুঘরে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীসহ দুজনের মরদেহ উদ্ধার