হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

ঠাকুরগাঁও প্রতিনিধি

তাৎক্ষণিক বদলি ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে আজ শনিবার রাত ৮টার দিকে তাঁকে বদলি করা হয়। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম আজকের পত্রিকা'কে বিষয়টি নিশ্চিত করেছেন। শহিদুর রহমান ছয় মাস আট দিন আগে ঠাকুরগাঁও সদর থানায় দায়িত্ব নিয়েছিলেন।

পুলিশের সূত্র জানায়, ওসি শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হিসেবে সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পালকে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ২ এপ্রিল ঠাকুরগাঁও সফরে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেন। সেখানে ঠাকুরগাঁওয়ের স্থানীয় সাংবাদিকেরা ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা পরিচালনায় অনিয়ম, দুর্নীতিসহ একাধিক অভিযোগ তোলেন।

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, ‘এর আগে তার (ওসি শহিদুর) বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। আজ আপনারা অভিযোগ তুলেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।’

ডলার কেনাবেচার নামে প্রতারণা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁওয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ঠাকুরগাঁওয়ে রাতে ঘর থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

ট্রাক্টর থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বোরো ধান-চাল সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৩২ হাজার টন

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রক্রিয়া শুরু, সময় লাগবে অন্তত দুই বছর: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান