হোম > সারা দেশ > টাঙ্গাইল

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে চকলেটের লোভ দেখিয়ে সাত বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার আলোকদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শফিকুল ওই এলাকার আলতাফ প্রামাণিকের ছেলে। 

র‍্যাব-১২, ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জি, বিএন জানান, তাঁর নেতৃত্বে গোয়েন্দা তথ্য অনুযায়ী র‍্যাবের একটি দল মঙ্গলবার দিবাগত রাতে টাঙ্গাইল সদর উপজেলার আলোকদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। 

আব্দুল্লাহ আল মামুন আরও জানান, শফিকুল ওই এলাকার সাত বছরের এক প্রতিবন্ধী শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী লেবু বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার খবর র‍্যাবের কাছে আসলে তাঁরা শফিকুলকে ধরতে অভিযান শুরু করে। পরে তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে থানায় সোপর্দ করা হয়। মাদক, সন্ত্রাস বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।   

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, নেপথ্যে কোটি টাকার জমি

দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু

মধুপুরে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের ৫৩ হেক্টর ফলের বাগান

মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

মির্জাপুরে স্ত্রী-সন্তানকে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড