হোম > সারা দেশ > টাঙ্গাইল

যমুনা সেতু দিয়ে এক দিনে পারাপার ৩৮ হাজার যান, টোল আদায় ২.৮ কোটি টাকা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

যমুনা সেতু পূর্ব টোল প্লাজা। ছবি: আজকের পত্রিকা

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। যমুনা সেতু হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গগামী যানবাহন চলাচলে তৈরি হয়েছে বাড়তি ভিড়।

এরই প্রেক্ষাপটে গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

শুক্রবার (১৩ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরবঙ্গগামী লেনে (সেতুর পূর্ব প্রান্ত) ১৬ হাজার ৩৮০টি যানবাহন পারাপার হয়েছে, যাতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ২৪ হাজার ২৫০ টাকা।

অন্যদিকে, ঢাকাগামী লেনে (সেতুর পশ্চিম প্রান্ত) পারাপার হয়েছে ২২ হাজার ১৫৯টি যানবাহন, যার টোল আদায় হয়েছে ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এ সময় প্রতি মিনিটে গড়ে ২৬টি যানবাহন সেতু দিয়ে পারাপার হয়েছে।

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

টাঙ্গাইলে মিথ্যা হত্যা মামলা সাজানোর অপরাধে ৩ জনের কারাদণ্ড

ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে বহিষ্কৃত যুবদল নেতা

মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ

মহাসড়কে ডাকাতির ৯ গরুসহ ধরা ৩৪ মামলার আসামি

টাঙ্গাইলে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন

কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক করতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নৈশপ্রহরী থাকার পরও মির্জাপুরে ঘড়ির দোকানে চুরি, ২০ লাখ টাকা ক্ষতির অভিযোগ

জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি