হোম > সারা দেশ > টাঙ্গাইল

গোপালপুর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত, সভাপতি বহিষ্কার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক গোপালপুর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (১৫ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ এবং সদস্যসচিব এম এ বাতেন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোপালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের রোমান আহমেদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নূর নবী আহমেদের নাম উল্লেখ রয়েছে।

পর্তুগালে ট্রেনের ধাক্কায় বাংলাদেশি নিহত, আহত ৪

নিয়মিত টিকার পরিবর্তে শিশুকে জলাতঙ্কের টিকা পুশ

অনলাইন জুয়ার দেড় কোটি টাকার ভাগ-বণ্টন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের পর সরকারি কর্মচারীর আত্মহত্যা

টাঙ্গাইল: ৮১ স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সংকট

গোপালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষককে পিটুনি

সরকার ভবিষ্যতে স্বাস্থ্য কার্ড দেওয়ার কথা ভাবছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

দেশের প্রতিটি উপজেলায় এআই প্রশিক্ষণকেন্দ্র চালু করা হবে: আইসিটি মন্ত্রী

সরকার বন্ধ সকল শিল্পকারখানা চালু করবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী