হোম > সারা দেশ > টাঙ্গাইল

স্থগিত ফুলবাগচালা ইউনিয়নের নির্বাচন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রাত পোহালেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। কিন্তু ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগেই মধুপুরের ফুলবাগচালা ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন থেকে এ স্থগিতাদেশ জারি করা হয়। এ নিয়ে মধুপুরের দুইটি ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়েছে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন বলেন, আগামীকাল বুধবার মধুপুর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত সোমবার নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগে অরণখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। আজ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ শাখার উপপরিচালক মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে ফুলবাগ চালা ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে।

স্থগিতাদেশের পত্রে উল্লেখ করা হয়েছে, ‘আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য টাঙ্গাইলের মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।’

ওই নির্দেশনার কারণে উপজেলার অরণখোলা ও ফুলবাগ চালা ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে আগামীকাল কুড়ালিয়া, মহিষমারা, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ ও শোলাকুড়ী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, নেপথ্যে কোটি টাকার জমি

দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু

মধুপুরে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের ৫৩ হেক্টর ফলের বাগান

মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

মির্জাপুরে স্ত্রী-সন্তানকে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড