হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

নদীর তীরে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকা থেকে যমুনা নদীতে পড়ে মোস্তাফিজুর রহমান মোস্তাক (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ মোস্তাক উপজেলার কালিপুর গ্রামের মো. হানিফ আলীর ছেলে। সে মৃগীরোগে আক্রান্ত ছিলেন।

জানা গেছে, নিখোঁজ মোস্তাক তাঁর নানার বাড়ি ঘুরতে গিয়েছিলেন। আজ সকালে তাঁর বাবার সঙ্গে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেন। পথিমধ্যে গোবিন্দাসী ঘাটে এসে নৌকায় ওঠেন। নৌকা ছেড়ে কিছু দূর যাওয়ার পর সে নৌকা থেকে নদীতে পড়ে যান।

ভূঞাপুর থানার উপপুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, গোবিন্দাসী ঘাট থেকে নৌকাযোগে নিজ বাড়ি যমুনার চরাঞ্চলের কালিপুরে ফিরছিলেন ২২ বছর বয়সী মোস্তাফিজুর রহমান (মোস্তাক)। কিছু দূর যাওয়ার পর হঠাৎ নৌকা থেকে পড়ে যান সে। পরে নৌকার মাঝি ও যাত্রীরা তাঁকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নৈশপ্রহরী থাকার পরও মির্জাপুরে ঘড়ির দোকানে চুরি, ২০ লাখ টাকা ক্ষতির অভিযোগ

জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে নিখোঁজ: ২১ ঘণ্টায়ও সন্ধান মেলেনি যুবকের

‘তারেক রহমান প্রতিশ্রুতি দিলে বাস্তবায়ন করেন, দুর্গাপূজার নিরাপত্তা তার প্রমাণ’

‘আদিবাসীদের জন্য এমন কিছু করতে চাই, যেন আমাকে সারা জীবন মনে রাখে’

নিরাপদ ও পুষ্টিকর ফল নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

‘আগের দিনও কথা হয়েছিল মেয়ের সঙ্গে’ দাবি টাঙ্গাইলের এক পরিবারের

নিখোঁজের ২৪ দিন পর শালবনে কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ৪

কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, সুপারভাইজারসহ নিহত ২