হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ জাতীয় বিতর্ক উৎসব শুরু

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিতর্ক উৎসবে উপাচার্য অধ্যাপক আনোরুল আজীম আখন্দের সঙ্গে বিতার্কিকেরা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শুক্রবার সকালে চতুর্থ জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ শুরু হয়েছে। ২৮টি দল এই উৎসবে অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে দুই দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

‘চিন্তা ও চেতনার দ্বার উন্মোচিত হোক যুক্তির ছন্দে’ এ স্লোগানে শুরু হওয়া বিতর্ক উৎসবের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মোছা. রোকসানা রুকু। সঞ্চালনা করেন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক তামান্না।

বিশেষ অতিথির বক্তব্য দেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মো. মতিউর রহমান, বিজিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনিসুর রহমান আনিছ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মোছা. নুরজাহান খাতুন, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ও মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির কো-মর্ডারেটর ড. জিয়াউর রহমান।

যমুনার ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

মির্জাপুরে ঘরের বেড়া কেটে স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ

মির্জাপুরে তাবলিগ জামাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ১১

নৌকা ভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু, নারীসহ আহত ৪

অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

মোবাইল না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়ে শিশুর মৃত্যু

জাল টাকা রাখার দায়ে ১০ বছর কারাদণ্ড