গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২৩ জন আক্রান্ত হয়েছেন। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের শনাক্ত করা হয়। এ সময়ে তিনজন মারা যান। ৮৩৭টি নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়। শনাক্তের হার ২৬ দশমিক ৬৪।
সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৪২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ছয় হাজার ২৯১ জন। মারা গেছে ১৮৯ জন।
জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫৩ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৫৪ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৬ জন।