হোম > সারা দেশ > টাঙ্গাইল

সরকার ভবিষ্যতে স্বাস্থ্য কার্ড দেওয়ার কথা ভাবছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম আজ শনিবার টাঙ্গাইলের মধুপুরে বিনা মূল্যে স্বাস্থ্যসেবাকেন্দ্রে আগত রোগীদের হাতে ওষুধ তুলে দেন। ছবি: আজকের পত্রিকা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেওয়া শুরু করেছে। ফ্যামিলি কার্ডও দিচ্ছে। দেশের সাধারণ জনগণ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকার ভবিষ্যতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে আজ শনিবার (২ মে) দুপুরে শিশুদের স্বাস্থ্যসচেতনতা বিষয়ে প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। চাইল্ড হেলথ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের জন্মগত ঠোঁট ও তালুকাটা সচেতনতার জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়।

ফকির মাহবুব আনাম বলেন, ‘সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দেশের হাসপাতালগুলোর ওপর বিশেষ নজরদারির ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী আমাদের বলে দিয়েছেন, স্বাস্থ্যসেবা যাতে আপনারা সাধারণ মানুষের মাঝে যথাযথভাবে পৌঁছে দিতে পারেন, সে জন্য আপনারা মানুষের কাছে যান, সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করেন।’

বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের সমন্বয়কের দায়িত্ব পালন করেন মন্ত্রী ফকির মাহবুব আনামের সহধর্মিণী ডা. রেশমা আনাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।

চিকিৎসা ক্যাম্প থেকে বিনা মূল্যে চিকিৎসা নিতে আসা রোগীদের ওষুধ দেওয়া হয়। এর আয়োজন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মানবাধিকারবিষয়ক সহসম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র। এর আগে মন্ত্রী উপজেলার আউশনারা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দেশের প্রতিটি উপজেলায় এআই প্রশিক্ষণকেন্দ্র চালু করা হবে: আইসিটি মন্ত্রী

সরকার বন্ধ সকল শিল্পকারখানা চালু করবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার, হাসপাতালে অচেতন তরুণী

সখীপুরে কুকুরের কামড়ে ৫৪ জন আহত

সখীপুরে হাসপাতাল, বাজার ও মসজিদের জমি রক্ষার দাবিতে মানববন্ধন

সেতু নেই, ঝুঁকিপূর্ণ সাঁকো পেরিয়েই চলাচল সখীপুর-বাসাইলের হাজারো মানুষের

মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধার

ঘাটাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি

জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী