হোম > সারা দেশ > টাঙ্গাইল

শিশু ভাতিজাকে হত্যার ২ বছর পর চাচার মৃত্যুদণ্ড

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

শিশু রাহেনুল ইসলাম আরাফ (৬) ও মৃত্যুদণ্ড পাওয়া আসামি মো. নুরনবী। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুরে ভাতিজাকে হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি অপহরণের দায়ে তাঁকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মরদেহ গুমের দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।  

আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস মামলার রায় ঘোষণা করেন।  

সাজাপ্রাপ্ত নুরনবী গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নবধূলটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তিপণের দাবিতে গোপালপুরের নাসির উদ্দিনের নাতি কেএম রাহেনুল ইসলাম আরাফকে কয়েকজনের সহযোগিতায় অপহরণ করেন চাচা নুরনবী। এ ঘটনায় ১১ অক্টোবর নাসির উদ্দিন গোপালপুর থানায় মামলা করেন। পরের দিন কালিয়াকৈর এলাকা থেকে কেএম রাহেনুল ইসলাম আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পিপি ওমরাও জানান, গত বছরের ২৭ মে গোপালপুর থানার এসআই মামুন ভূঞা নুরনবীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সমস্ত সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন বিচারক।

২০২৪ সালের ১২ অক্টোবর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা পুলিশ কর্মকর্তা খন্দকার রাসেলের শিশুপুত্র রাহেনুল ইসলাম আরাফের (৬) গলিত লাশ উদ্ধার করা হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্কের সীমানা দেয়ালের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

আরাফের পরিবার সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের ৪ দিন আগে ৮ অক্টোবর সকালে দাদার বাড়ি থেকে অপহরণের শিকার হয় আরাফ। দুদিন পর দুর্বৃত্তরা মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় পুলিশ উপজেলার নবধূলটিয়া গ্রামের বাসিন্দা ও শিশুটির চাচা নুরনবীকে আটক করে। এ ঘটনায় শিশুটির দাদা নাসির উদ্দীন গোপালপুর থানায় মামলা করেন।

টাঙ্গাইলে শিশু অপহরণ, হত্যা ও লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নারীকে হত্যা, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২

নাগরপুরে তীব্র নদীভাঙনে বিলীন অর্ধশত বসতবাড়ি, স্থাপনা ও ফসলি জমি

নাগরপুরে তীব্র লোডশেডিং, দুর্ভোগ

টাঙ্গাইলে নবজাতক হত্যা: মায়ের ১৩ বছর সশ্রম কারাদণ্ড

টাঙ্গাইলে সীমানা নিয়ে বিরোধে প্রতিবেশী হত্যা: বাবা-ছেলেসহ ৮ জনের যাবজ্জীবন

মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সাবস্টেশন ঘেরাও, মহাসড়ক অবরোধ

খাল দখল করে টাঙ্গাইল পৌরসভার ৭ মার্কেট, অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

নিখোঁজের ৩০ ঘণ্টা পর যমুনা নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

সখীপুরে জমি নিয়ে বিরোধে কৃষক হত্যা: ১৭ বছর পর ৩ জনের যাবজ্জীবন