হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলে নিহত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার হাতিলা রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন-সানসিয়া সুলতানা সারা (২৫) ও তাঁর আড়াই বছরের ছেলে আব্দুর রহমান রাইয়ান। এ ঘটনায় ওই নারীর স্বামী আজগর আলী (৩০) ও তাঁর পাঁচ বছরের ছেলে আব্দুল্লাহ আহত হয়েছেন। তাঁরা জেলার বাসাইল উপজেলার ময়থা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। 

নিহতের স্বজনরা জানান, সারা ও আজগর আলী তাঁদের দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে হাতিলা এলাকায় মামার বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাঁরা হাতিলা রেলক্রসিং পাড় হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। ট্রেনের ধাক্কায় সারা ও তাঁর ছোট ছেলে আব্দুর রহমান রাইয়ান ঘটনাস্থলেই মারা যায়। আর আহত বাবা-ছেলেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত সারার ভাই জামিলুর রহমান জানান, আজগরের মামার বাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে করটিয়ার বাসায় ফেরার পথে হাতিলা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই আমার বোন ও শিশু ভাগনে নিহত হয়। এ সময় স্থানীয়রা আহত ভগ্নিপতি ও বড় ভাগনেকে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আজগরকে ঢাকার আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে রেফার করা হয়। ভাগনে আব্দুল্লাহকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজিব পাল চৌধুরী বলেন, 'হাসপাতালে দুজনকে আনা হয়েছিল। এদের মধ্যে আজগর আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর অপর এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।' 

টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশন মাস্টার সোহেল খান বলেন, ‘কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। শুনেছি ওই ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছে। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই তাঁদের স্বজনরা লাশ বাড়ি নিয়ে গেছে।'    

টাঙ্গাইলে শিশু ধর্ষণের চেষ্টা, ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে নাক-মুখ

টাঙ্গাইলে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, একটিতে পরীক্ষার্থী ছিল মাত্র ১ জন

হত্যার পর এআই দিয়ে জীবিত দেখিয়ে মুক্তিপণ আদায়, সেই শিক্ষার্থী পেল জিপিএ-৫

টাঙ্গাইলে নদী থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

মির্জাপুরে ট্রাক উল্টে ৩০০ বস্তা ইউরিয়া সার পুকুরে

সখীপুরে পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চার উদ্ধার

মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, আহত একাধিক যাত্রী

আগামী দিনে বাংলাদেশের রাজনীতি চ্যালেঞ্জের: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

টাঙ্গাইলে মিথ্যা হত্যা মামলা সাজানোর অপরাধে ৩ জনের কারাদণ্ড