হোম > সারা দেশ > টাঙ্গাইল

শিশু জোনায়েদ উদ্ধার, গ্রেপ্তার ৪

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলাপ্রতিমা গ্রা‌মের ট্রাকচালক আছির উদ্দিনের ঘরে গত ৩১ মার্চ বুধবার একদল দুর্বৃত্ত প্রবেশ করে। আছির উদ্দিনের স্ত্রী কল্পনা আক্তারের মুখ বেঁধে শিশু জোনায়েদকে তাঁরা নি‌য়ে যায়। সেই শিশু জোনায়েদকে অবশেষে উদ্ধার করা হয়েছে।

সখীপুর থানা পুলিশ ও পিবিআই এর যৌথ উদ্যোগে গতকাল সোমবার রাতে অভিযান চালানো হয়। আজ মঙ্গলবার ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশু‌টিকে বিক্রি করার জন্য দেলদুয়ার উপ‌জেলার জাঙ্গালিয়া গ্রামে রাখা হয়েছিল। বিক্রির আগেই উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলাবাহিনী। শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শিশুটি বর্তমানে পু‌লিশ ব্যুরো ইন‌ভে‌স্টি‌গেশন (পিবিআই) টাঙ্গাইলের হেফাজতে রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপ-প‌রিদর্শক (এসআই) ম‌নিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। গ্রেপ্তাররা হলেন- কালিহাতী উপ‌জেলার হাবলা গ্রামের চিহ্নিত ডাকাত পরান আলী, তার স্ত্রী শিউ‌লী বেগম, পরান আলীর বোন রওশন আরা ও শফিকুল ইসলাম।

উল্লেখ্য, শিশু জোনায়েদকে দুর্বৃত্তরা নিয়ে যাওয়ার পরদিন ১ এপ্রিল মা কল্পনা আক্তার বাদি হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওইদিন থেকেই পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, নেপথ্যে কোটি টাকার জমি

দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু

মধুপুরে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের ৫৩ হেক্টর ফলের বাগান

মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

মির্জাপুরে স্ত্রী-সন্তানকে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড