হোম > সারা দেশ > টাঙ্গাইল

মধুপুরে কৃষকের সঙ্গে প্রতারণা, বীজ কোম্পানিকে দুই লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি 

মধুপুরে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুরে উন্নত জাতের বীজের ব্র্যান্ডের মোড়কের আড়ালে সাধারণ মানের বীজ কৃষকের কাছে বিক্রি করে যাচ্ছিল আয়েশা সিড কোম্পানি। আজ সোমবার দুপুরে মধুপুর পৌরসভার বাসাবাড়ী মার্কেটে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোম্পানিটির এমন প্রতারণার বিষয়টি ধরা পড়ে। আদালত কোম্পানির মালিক মো. রমজান আলীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, মধুপুর কৃষিসমৃদ্ধ এলাকা। এই উপজেলায় প্রচলিত ধান, গম, ভুট্টার পাশাপাশি পেঁপে, শসা, ঢ্যাঁড়সসহ শতাধিক জাতের ফল, ফসল ও সবজি উৎপাদিত হয়। কৃষকেরা সবজি, ফল ও ফসলের বীজ বিভিন্ন বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে কিনে থাকেন। কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ বীজ সংগ্রহ করে উন্নত জাতের বীজের কোম্পানির মোড়কে প্যাকেটজাত করে বিক্রি করছে বলে অভিযোগ মিলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কৃষকদের সঙ্গে আয়েশা সিড কোম্পানির প্রতারণা ধরা পরে। কোম্পানিটি সাধারণ বীজ উন্নত ব্র্যান্ডের মোড়কে ভরে বিক্রি করছিল। কৃষকদের সঙ্গে প্রতারণার অপরাধে কোম্পানির মালিক মো. রমজান আলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. আরিফুর রহমান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল, স্যানেটারি ইন্সপেক্টর শাহিদা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

চার বছরের মধ্যে সারা দেশে কৃষক কার্ড বিতরণ শেষ করা হবে: কৃষিমন্ত্রী

সখীপুরে সংরক্ষিত বন থেকে গাছচাপা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

কাল উদ্বোধন হচ্ছে কৃষক কার্ড, টাঙ্গাইলে সাজ সাজ রব

টাঙ্গাইলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

টাঙ্গাইল: তাঁর কর্মস্থল পানছড়ি চিকিৎসা দেন ধনবাড়ী

টাঙ্গাইলে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ২ কিশোর নিহত

সংকট নেই, তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মাকে হত্যার অভিযোগে কিশোর গ্রেপ্তার