হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় অবস্থান করে কোটাবিরোধী কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনের কারণে বঙ্গবন্ধু সেতুর ওপরসহ মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে যুক্ত হয়েছেন। 

এদিকে মহাসড়কে পরিবহন চলাচল না করায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রেখেছে সেতু কর্তৃপক্ষ। ফলে ভোগান্তিতে পড়েছে চলাচলকারীরা। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ বলেন, শিক্ষার্থীরা একত্রিত হয়ে মহাসড়কের গোলচত্বর এলাকায় অবস্থান নিয়েছেন। তাঁদের মহাসড়ক ছেড়ে দেওয়ার জন্য বারবার বলা হচ্ছে। আন্দোলনের কারণে মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, সুপারভাইজারসহ নিহত ২

টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

গোপালপুরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি

মির্জাপুরে বাস-পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা