হোম > সারা দেশ > টাঙ্গাইল

৯৪ বছর বয়সী মাকে নিয়ে ভোট দিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি ধনবাড়ী উপজেলায় তাঁর নিজ গ্রাম মুশুদ্দি খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। সকাল ১০টায় তাঁর ৯৪ বছর বয়সী মা রেজিয়া বেগম ও সহধর্মিণী শিরিনা আক্তার বানুসহ পরিবারের সদস্যদের নিয়ে  ভোট দিয়েছেন তিনি।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসে একটি মাইলফলক সৃষ্টি হবে। শীতের সকালে ভোটারদের উপস্থিতিতে আমি সন্তুষ্ট। তাঁরা আমাকে ভোট দিয়ে পঞ্চমবারের মতো মধুপুর ও ধনবাড়ীবাসী তথা দেশের উন্নয়নে কাজ করার সুযোগ দেবেন।’

কৃষিমন্ত্রী সাড়ে ৯টায় পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়ির পাশে মুশুদ্দি খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আসেন। ৯৪ বছর বয়সী মাকে হাতে ধরে নিয়ে আসেন ভোটকেন্দ্রে। সকাল ১০টার দিকে তাঁর মা নিচতলায় ও কৃষিমন্ত্রী দ্বিতীয় তলায় ভোট দেন।

পরে কৃষিমন্ত্রী টাঙ্গাইল-১ আসনের মধুপুর-ধনবাড়ী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

যমুনার ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

মির্জাপুরে ঘরের বেড়া কেটে স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ

মির্জাপুরে তাবলিগ জামাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ১১

নৌকা ভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু, নারীসহ আহত ৪

অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

মোবাইল না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়ে শিশুর মৃত্যু

জাল টাকা রাখার দায়ে ১০ বছর কারাদণ্ড