হোম > সারা দেশ > টাঙ্গাইল

নিখোঁজের ৩০ ঘণ্টা পর যমুনা নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

মঈন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর মঈন (১৫) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের গরিলাবাড়ি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করেন।

নিহত মঈন (১৫) মাগুরার কাশিনাথপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। সে টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে তারা ৮ বন্ধু যমুনা নদীর তীরে ঘুরতে যায়। এ সময় তারা ফুটবল নিয়ে যমুনা নদীতে গোসল করতে নেমে স্রোতে ৭ জন ওপরে উঠতে পারলেও তলিয়ে যায় মঈন।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান না পাওয়ায় সন্ধ্যা ৭টার দিকে তা স্থগিত করেন। পরে শনিবার নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানের সময় বিকেল সাড়ে ৫টার দিকে যমুনা নদী থেকে তার লাশ উদ্ধার করেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তফা কামাল জানান, শুক্রবার সাড়ে ১২ থেকে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টায় স্থগিত করা হয়। শনিবার উদ্ধার অভিযানের সময় বিকেল সাড়ে ৫ দিকে যমুনা নদী থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

যমুনা নদীর পূর্ব পাড় নৌ পুলিশ ফাড়ির পরিদর্শক কালাম খান বলেন, যমুনা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।

গোপালপুরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি

মির্জাপুরে বাস-পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, নেপথ্যে কোটি টাকার জমি

দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু