হোম > সারা দেশ > টাঙ্গাইল

দেশের প্রতিটি উপজেলায় এআই প্রশিক্ষণকেন্দ্র চালু করা হবে: আইসিটি মন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের মধুপুরে আজ শুক্রবার মে দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বেকার যুবকদের প্রশিক্ষিত করার জন্য দেশের প্রতিটি উপজেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণকেন্দ্র চালু করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, সরকার প্রশিক্ষিত জনশক্তি রপ্তানির বিষয়ে জোর দিয়েছে।

আজ শুক্রবার (১ মে) বিকেলে টাঙ্গাইলে মধুপুর বাসস্ট্যান্ডে উপজেলা শ্রমিক দল আয়োজিত মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি মন্ত্রী এসব কথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, ‘এরই মধ্যে কয়েকটি দেশে শ্রমবাজার উন্মুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা বেকার যুবকদের প্রশিক্ষিত করার কার্যক্রম হাতে নিয়েছি। আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি উপজেলায় বেকার ও যুবকদের প্রশিক্ষিত করার জন্য এআই প্রশিক্ষণকেন্দ্র চালু করা হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল হাকিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নুরুজ্জামান সুরুজ, মধুপুর উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক চাঁন মিয়া প্রমুখ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মো. মোশাররফ হোসেন মুসা প্রমুখ।

সরকার বন্ধ সকল শিল্পকারখানা চালু করবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার, হাসপাতালে অচেতন তরুণী

সখীপুরে কুকুরের কামড়ে ৫৪ জন আহত

সখীপুরে হাসপাতাল, বাজার ও মসজিদের জমি রক্ষার দাবিতে মানববন্ধন

সেতু নেই, ঝুঁকিপূর্ণ সাঁকো পেরিয়েই চলাচল সখীপুর-বাসাইলের হাজারো মানুষের

মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধার

ঘাটাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি

জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

চার বছরের মধ্যে সারা দেশে কৃষক কার্ড বিতরণ শেষ করা হবে: কৃষিমন্ত্রী