হোম > সারা দেশ > টাঙ্গাইল

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়া বাজারে আজ সোমবার ত্রিমুখী সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সালিস বৈঠকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসী সংঘর্ষে জড়িয়েছেন। এতে বিএনপির নেতা-কর্মীসহ ১৫ জন আহত হন।

আজ সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শোলাকুড়া বাজারে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।

আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ সময় ১৮-২০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ সময় তারেক আহমেদ নামের স্থানীয় এক সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করেন হামলাকারীরা।

জানা গেছে, গত শুক্রবার বাংড়া ইউনিয়নের ‘পীরসাব’ বাড়িতে একই ইউনিয়নের মুলিয়া এবং সাকরাইল গ্রামের লোকজনদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে দুই গ্রামের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি মীমাংসা করতে সোমবার দুপুরে মুলিয়া গ্রামে সালিস বৈঠকের আয়োজন করা হয়। ওই সালিসে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ বিরোধ মিটিয়ে দেওয়ার দায়িত্ব দেন।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়া বাজারে আজ সোমবার ত্রিমুখী সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দোকানপাট। ছবি: আজকের পত্রিকা

বৈঠক চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ওই বিএনপির নেতা গুরুতর আহত হন। আহত হওয়ার খবর তাঁর নিজ গ্রাম সহদেবপুর পৌঁছালে তাঁর অনুসারীরা এসে ওই সংঘর্ষে লিপ্ত হন। পরে সেটি ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। এ সময় অন্তত ১৫ জন আহত হন। শোলাকুড়া বাজারে হামলা চালিয়ে ১৮-২০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং দোকানগুলোতে লুটপাট চালানো হয়।

খবর পেয়ে কালিহাতী থানা-পুলিশ, পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ২ ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, তিনটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

যমুনার ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

মির্জাপুরে ঘরের বেড়া কেটে স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ

মির্জাপুরে তাবলিগ জামাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ১১

নৌকা ভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু, নারীসহ আহত ৪

অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

মোবাইল না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়ে শিশুর মৃত্যু

জাল টাকা রাখার দায়ে ১০ বছর কারাদণ্ড