হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে ৫ চোরাই গরুসহ আটক ১

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

উদ্ধার করা গরু, বাছুর। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুরে ৫টি চোরাই গরুসহ হায়দার সিকদার (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক হায়দার সিকদার উপজেলার লতিফপুর ইউনিয়নের সলিমনগর গ্রামের রতন মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, দুপুরে একটি পিকআপ থেকে ৫টি গরু ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনে নামানো হয়। এর মধ্যে দুটি গাভি, দুটি বকনা ও একটি বাছুর রয়েছে। হায়দার সিকদার গরুগুলো দেখভাল করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুসহ হায়দার সিকদারকে আটক করে।

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, পিকআপ থেকে নামানো গরুগুলো হায়দার সিকদারের হেফাজতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা তাঁকে আটক করেন। পরে থানায় খবর দিলে পুলিশে ঘটনাস্থলে গিয়ে গরুসহ তাঁকে আটক করে। গরুগুলো চোরাই বলে নিশ্চিত হওয়া গেছে। গরুর মালিককে খুঁজে গরুগুলো হস্তান্তর করা হবে।

সংসদে বলতে দেওয়া হয় না, জনসভায় কথা বলতে গেলেও ককটেল ফোটানো হয়: নাহিদ ইসলাম

জমি ভরাটে থমকে আছে বাস টার্মিনাল নির্মাণকাজ

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সালোয়ার-কামিজ পরে নাচের ভিডিও ভাইরাল, মির্জাপুরে বিএনপি নেতা বহিষ্কার

মির্জাপুরে বংশাই-ধলেশ্বরী নদীতে তীব্র ভাঙন, ফেলা হচ্ছে জিও ব্যাগ

নির্মাণাধীন সড়কের ভিডিও ধারণ করায় সাংবাদিককে বিএনপি নেতার হুমকির অভিযোগ

সখীপুরে ডোবায় মিলল বিধবার মরদেহ, পুলিশের ধারণা হত্যা

শিশু ভাতিজাকে হত্যার ২ বছর পর চাচার মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে শিশু অপহরণ, হত্যা ও লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নারীকে হত্যা, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২