হোম > সারা দেশ > টাঙ্গাইল

মহাসড়কে ডাকাতির ৯ গরুসহ ধরা ৩৪ মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার মিজান মিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৯টি গরুবাহী একটি পিকআপ ভ্যানে ডাকাতির চেষ্টা চালায় একদল ডাকাত। এ সময় টহলরত হাইওয়ে পুলিশ বুঝতে পেরে ঘটনাস্থলে পৌঁছাতেই দ্রুত পালিয়ে যান দলের সদস্যরা। ধরা পড়েন শুধু মিজান মিয়া (৫০) নামের একজন। পরে থানায় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, এই ব্যক্তি আগেরই ৩৪টি মামলার আসামি।

গতকাল শনিবার টাঙ্গাইলের করটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মিজান একজন চিহ্নিত অপরাধী। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধে ৩৪টি মামলা রয়েছে।

হাইওয়ে পুলিশের মিডিয়া শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের করটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। একটি সাদা মাইক্রোবাসে করে আসা পাঁচ থেকে ছয়জনের একটি ডাকাত দল নীল রঙের গরুবাহী পিকআপটির (ঢাকা মেট্রো-ন-২২-০৫৫৯) গতি রোধ করে ডাকাতির চেষ্টা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকাত দলের সদস্যরা পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে নামিয়ে দেন। অপর ব্যক্তিকেও নামানোর জন্য তাঁরা ধস্তাধস্তি করছিলেন। এ সময় মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যরা মাইক্রোবাসে করে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করে জব্দ করা হয়। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

টাঙ্গাইলে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন

কৃষিকে প্রযুক্তিনির্ভর ও লাভজনক করতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নৈশপ্রহরী থাকার পরও মির্জাপুরে ঘড়ির দোকানে চুরি, ২০ লাখ টাকা ক্ষতির অভিযোগ

জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি

প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে নিখোঁজ: ২১ ঘণ্টায়ও সন্ধান মেলেনি যুবকের

‘তারেক রহমান প্রতিশ্রুতি দিলে বাস্তবায়ন করেন, দুর্গাপূজার নিরাপত্তা তার প্রমাণ’

‘আদিবাসীদের জন্য এমন কিছু করতে চাই, যেন আমাকে সারা জীবন মনে রাখে’

নিরাপদ ও পুষ্টিকর ফল নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

‘আগের দিনও কথা হয়েছিল মেয়ের সঙ্গে’ দাবি টাঙ্গাইলের এক পরিবারের