হোম > সারা দেশ > টাঙ্গাইল

নির্মাণাধীন সড়কের ভিডিও ধারণ করায় সাংবাদিককে বিএনপি নেতার হুমকির অভিযোগ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সাব-ঠিকাদার ফরহাদ মণ্ডল। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুর বাইপাস সড়কে রাতে কার্পেটিং কাজের ভিডিও ধারণ করায় দেশ টিভি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি অভিজিৎ ঘোষকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের সাব-ঠিকাদার ও ভূঞাপুর পৌর শ্রমিক দলের সভাপতি ফরহাদ মণ্ডলের বিরুদ্ধে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে সাংবাদিক অভিজিৎ ঘোষের মোবাইল ফোনে কল করে তাঁকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এর আগে, ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অধীন ভূঞাপুর বাইপাস সড়কে কার্পেটিংয়ের কাজ চলাকালে সাংবাদিক অভিজিৎ ঘোষ ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ফরহাদ মণ্ডল তাঁকে ফোনে হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, ফোনালাপে ফরহাদ মণ্ডল সাংবাদিককে উদ্দেশ করে অশালীন ও ভীতি প্রদর্শনমূলক ভাষা ব্যবহার করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দেখা করতে বলেন। কথোপকথনে তিনি বিভিন্ন ধরনের হুমকিও দেন বলে জানা গেছে।

এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান বলেন, ‘রাতে কাজ করার ভিডিওটি আমি দেখেছি। সাব-ঠিকাদার ফরহাদকে ব্যক্তিগতভাবে চিনি না। সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গোপালপুরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি

মির্জাপুরে বাস-পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, নেপথ্যে কোটি টাকার জমি

দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু