হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে অপারেশন কার্যক্রম

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাধীনতার ৫০ বছর পর শুরু হয়েছে সিজারিয়ানসহ অন্যান্য অপারেশন কার্যক্রম। আজ বৃহস্পতিবার দুপুরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। 

বাসাইল পৌরসভার বাসাইল পূর্ব পাড়া গ্রামের মো. কামাল মিয়ার স্ত্রী সাথী আক্তারের (২৮) সিজার অপারেশনের মাধ্যমে এই প্রথম অপারেশন কার্যক্রম শুরু হয়। প্রথম সফল অপারেশনের পর মা ও শিশু উভয়েই সুস্থ আছেন। 

অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান সিজার অপারেশন পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন ডা. সুজাউদ্দিন তালুকদার, ডা. রাকিব, ডা. নাজমুন এবং ডা. আরিফ। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজুর রহমান বলেন, এই প্রথম বাসাইলে অপারেশন শুরু হলো। এখন থেকে বাসাইলেই নিয়মিত সিজারিয়ান, অ্যাপেন্ডিসাইটিস, গলব্লাডার স্টোনসহ বিভিন্ন অপারেশন করা হবে। গরিব অসহায়দের সর্বস্ব বিক্রি করে আর দৌড়াতে হবে না বিভাগীয় ও জেলা শহরের প্রাইভেট হাসপাতালগুলোতে। 

স্বাধীনতার ৫০ বছর পর উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে অপারেশন কার্যক্রম চালু হওয়ায় খুশি উপজেলাবাসী। সিজারিয়ানসহ অন্যান্য অপারেশন কার্যক্রম শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। 

টাঙ্গাইলে শিশু ধর্ষণের চেষ্টা, ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে নাক-মুখ

টাঙ্গাইলে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, একটিতে পরীক্ষার্থী ছিল মাত্র ১ জন

হত্যার পর এআই দিয়ে জীবিত দেখিয়ে মুক্তিপণ আদায়, সেই শিক্ষার্থী পেল জিপিএ-৫

টাঙ্গাইলে নদী থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

মির্জাপুরে ট্রাক উল্টে ৩০০ বস্তা ইউরিয়া সার পুকুরে

সখীপুরে পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চার উদ্ধার

মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, আহত একাধিক যাত্রী

আগামী দিনে বাংলাদেশের রাজনীতি চ্যালেঞ্জের: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

টাঙ্গাইলে মিথ্যা হত্যা মামলা সাজানোর অপরাধে ৩ জনের কারাদণ্ড