হোম > সারা দেশ > মৌলভীবাজার

শেখ হাসিনার প্রটোকল অফিসার রাজুর ভাই কামরুল গ্রেপ্তার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

আ স ম কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার আলালপুর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

কামরুল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোট ভাই। আবু জাফর রাজু সরকারপতনের পর পলাতক রয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, কামরুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় হওয়া মামলার এজাহারনামীয় আসামি। বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানার পুলিশের একটি বিশেষ দল আলালপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

অভিযানকালে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ও ডিবির ওসি আবু জাফর মোহাম্মদ কবির উপস্থিত ছিলেন।

ওসি গোলাম আপছার আজকের পত্রিকাকে বলেন, দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এজাহারনামীয় আসামি কামরুলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত