হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পুলিশের লুট হওয়া ‘অ্যান্টি-রাইয়টগান’ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের বন্দরবাজার এলাকা থেকে একটি অ্যান্টি–রাইয়টগান (গ্যাস গান ৯৭২ মডেল ডব্লিউ কে ৬৮৩০১) উদ্ধার করেছে র‍্যাব। গতকাল শনিবার বন্দরবাজারের রংমহল টাওয়ারের পাশে পরিত্যক্ত ঘরের ভেতর থেকে এটি উদ্ধার করা হয়। 

আজ রোববার র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পরিত্যক্ত একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে ৩৮ মিলিমিটার গ্যাস গানটি উদ্ধার করা হয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত ৫ আগস্ট সিলেট মহানগরীর বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে পুলিশের যেসব অস্ত্র লুট হয়েছে তার একটি হতে পারে গ্যাস গানটি। তাই জিডি মূলে অস্ত্রটি যাচাই-বাছাই শেষে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তরের কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী