হোম > সারা দেশ > সিলেট

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

সিলেট প্রতিনিধি

পরীক্ষা হল পরিদর্শন করেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামসহ অন্যরা। ছবি: আজকের পত্রিকা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছপদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা হয়। সিকৃবিতে এ বছর ২ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন। সিকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ।

পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। পরীক্ষা শেষে তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় পরিবারের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, এ বছর কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭০১ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

টানা ২৩ বছর নামাজের আহ্বান, মুয়াজ্জিনকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী

সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর চিকিৎসকের মরদেহ উদ্ধার

ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বাগ্‌বিতণ্ডার জের, ভাইয়ের হাতে ভাই খুন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ দেশে, যৌথ জানাজা শেষে দাফন

সিলেটে চুরি হওয়া ৬৮ ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর

সমন্বিত উদ্যোগে সিলেটকে নান্দনিক নগরী করা সম্ভব: কর্মশালায় বাণিজ্যমন্ত্রী

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড