হোম > সারা দেশ > সিলেট

সিলেটে স্ত্রীকে কুপিয়ে জখম করার পর বৃদ্ধের ‘আত্মহত্যা’

সিলেট প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে স্ত্রীকে কুপিয়ে জখম করার পর ছায়াদ মিয়া (৫২) নামের এক বৃদ্ধ ‘আত্মহত্যা’ করেছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছায়াদ মিয়া উপজেলার জহিরপুর গ্রামের মৃত শেখ আব্দুস ছাত্তার মেম্বারের ছেলে। তিনি চার বছর ধরে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি কামারগাঁও এলাকায় থাকতেন। এক বছর ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন।

পুলিশ আরও জানায়, আজ ভোরে ছায়াদ মিয়া বঁটি দিয়ে তাঁর ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে সেই বঁটি দিয়ে নিজের গলায় ও পেটে আঘাত করে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ছায়াদের স্ত্রী শাহনাজ আক্তার পলিকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত বঁটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড

সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে লিখলেন— ‘ভালো থাকুন সিলেটবাসী’

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল যে পরিমাণ টাকা

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র