হোম > সারা দেশ > সিলেট

নিজ বাড়িতে বন্যার পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

বিয়ানীবাজারে নিজ বাড়িতে বন্যার পানিতে ডুবে বাহার উদ্দিন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রাতে কোনো এক সময়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। নিহতের নিজ বসত ঘরের পানি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। 

জানা যায়, নিহত বাহার উদ্দিন উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের খশির আব্দুল্লাহপুর নয়া পাড়া গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, বাহার উদ্দিনের ঘরে বন্যার পানি প্রবেশ করায় তিনি পরিবার নিয়ে বৈরাগী বাজার সিনিয়র মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে ওঠেন। গতকাল বুধবার বিকেল তিনি তাঁর ডুবে যাওয়া ঘর দেখতে গিয়েছিলেন। কিন্তু পরে আশ্রয় কেন্দ্রে ফেরার কথা থাকলেও তিনি ফেরেন নি। পরিবারের সদস্যদের মোবাইল ফোনে জানান রাতে তিনি বাড়িতে থাকবেন। আজ বৃহস্পতিবার সকালে তাঁর কোনো খোঁজখবর না পেয়ে পরিবারের সদস্যরা বসত ঘরে গিয়ে দেখেন পানির মধ্যে তাঁর মরদেহ ভাসছে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করে বৈরাগী বাজার সিনিয়র মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে নিয়ে যান।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, পানিতে ডুবে বাহার উদ্দিন নামের এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ দুজন নিহত, আহত ৫

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু