হোম > সারা দেশ > সিলেট

ফুটবল খেলায় সংঘর্ষে আহত যুবকের ২ মাস পর মৃত্যু

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলীতে ফুটবল খেলায় সংঘর্ষের ঘটনায় আবু সুফিয়ান নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম।

নিহত আবু সুফিয়ান পৌর এলাকার রণকেলী নয়া গ্রামের তছন আলীর ছেলে। এ নিয়ে এই ঘটনায় ২ জনের মৃত্যু হলো। 

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে উপজেলার পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা মাঠে ফুটবল খেলায় সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তারিফুর রহমান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছিলেন। গুরুতর আহত আবু সুফিয়ান ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এ ঘটনায় নিহত তারিফুর রহমানের বড় ভাই তাহমিদুর রহমান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ ৩-৪ জনকে অজ্ঞাত রেখে গত ২০ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। 

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার এসআই ফয়জুল করিম বলেন, ‘এই মামলায় পুলিশ এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ 

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী