হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে ১৬১ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৭ 

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অবৈধভাবে আনা ১৬১ বস্তা ভারতীয় চিনি ও নৌকাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। বস্তাগুলোয় মোট ৮ হাজার ৫০ কেজি চিনি পাওয়া যায়। 

আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বুড়িপত্তন গ্রামসংলগ্ন জামগড়া খালের পাড় থেকে চিনিসহ তাঁদের আটক করা হয়। জব্দ চিনির বাজারমূল্য ৭ লাখ ২৪ হাজার ৫০০ টাকা বলে পুলিশ জানিয়েছে। 

আটক ব্যক্তিরা হলেন উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রুপনগর গ্রামের মো. মুজিবুর রহমান (৪৫), একই গ্রামের জহুরুল আলম (৪২), মো. কালু মিয়া (৩৩), মো. আহাদ মিয়া (৫৭), কলতাপাড়া গ্রামের মারুফ মিয়া (২২), গিলাগড়া গ্রামের বিল্লাল হোসেন (৩৩) ও লক্ষীপুর গ্রামের মো. মুক্তার হোসেন (৩৪)। 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তিরা অবৈধপথে ভারতীয় এসব চিনি এনে পাচারের চেষ্টা করছিলেন। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত