হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

সিলেট প্রতিনিধি

সিলেটে বিদ্যুতায়িত হয়ে রুদ্র দাস (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া এলাকার নয়াবাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুদ্র দাস (১৫) নয়াবাজারের মানিক মিয়ার কলোনির অমরচান দাসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রুদ্র দাস ব্যাটারিচালিত ভ্যানের চালক ছিল। বেলা ৩টার দিকে তার ভ্যানের ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ।

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী

সিলেটে টিকিটের নামের সঙ্গে এনআইডির অমিল হলে ট্রেনে ভ্রমণ নয়