হোম > সারা দেশ > সিলেট

আকবর হত্যার বিচারের দাবিতে বন্ধুদের মানববন্ধন

প্রতিনিধি, মৌলভীবাজার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আকবরকে চট্টগ্রাম ফ্লাইওভার থেকে ফেলে হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তাঁর বন্ধু ও সহপাঠীরা। আজ ৮ সেপ্টেম্বর সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন হয়। 

মানববন্ধনে বক্তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

মানববন্ধনে বক্তারা প্রশ্ন তোলেন, ঢাকা থেকে আকবর কীভাবে চট্টগ্রাম গেল, কারা নিয়ে গেল, তাঁর সঙ্গে কে ছিল সেই বিষয়গুলো পুলিশ এখনো বের করতে পারেনি। আকবর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তাই তার সহপাঠী ও স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি। 

ওয়াহিদূর রাহমান ডেনির সভাপতিত্বে ও মনজুরে মওলা তানজিমের সঞ্চালনায় এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—সুমন কান্তি দাশ, নাঈম, বর্ষণ ভট্টাচার্য, মনীষ দত্ত, দেওয়ান মোয়াজ, ওয়াকিব আহমেদ সৌরভ, তানভির, সোহাগ ও সায়েম প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট আকবর হোসাইন খানকে চট্টগ্রাম ফ্লাইওভার থেকে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আইসিউতে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় ১ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কয়েকজনকে অজ্ঞাত আসামি করে চট্টগ্রামে একটি হত্যা মামলা দায়ের করেন আকবরের বোন। আকবরের মূল বাড়ি ধামরাই, ঢাকা।

সিলেটে পর্যটনকেন্দ্রে পর্যটকের ঢল

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে উপজেলা আ.লীগের নেতা কামাল আটক

দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক আটক

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩