হোম > সারা দেশ > সিলেট

অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সিলেটে বিএনপির দিনভর লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার দিনভর নগরের বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করে দলটি।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, ‘আগামী ৭ জানুয়ারি স্বৈরাচারী সরকার গণতন্ত্রকে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, তারা কোনো দিনও মানুষের ভোটের অধিকার দেবে না। এখন দেশের নির্যাতিত মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। তাই বিএনপির নেতৃত্বে চলমান গণতান্ত্রিক কর্মসূচির অসহযোগ আন্দোলনে যার যার অবস্থান থেকে অংশ নিতে হবে। ইনশা আল্লাহ রাজপথেই ফ্যাসিবাদের পতন হবে।’

নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কোনো বিশেষ দল বা ব্যক্তির চাকরি করছেন না, আপনারা প্রজাতন্ত্রের চাকরি করছেন। তাই একটি বিশেষ দল বা ব্যক্তির জন্য কাজ না করে জনগণের জন্য কাজ করুন। এই দেশ শুধু বিএনপি বা গণতন্ত্রকামী আন্দোলনকারীদের নয়, এই দেশ আপনার আমার সকলের। তাই, আসুন দেশকে বাঁচানোর জন্য সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ মামুন (চাকসু), অ্যাড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, রফিকুল ইসলাম শাহপরান প্রমুখ।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত