হোম > সারা দেশ > মৌলভীবাজার

কুলাউড়ায় ওয়াজ মাহফিলের মঞ্চে বক্তার মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় ওয়াজ মাহফিলের মঞ্চে বক্তব্যরত অবস্থায় মাওলানা আবদুল মালিক আল মনসুরী (৬৮) নামে এক বক্তার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের একটি ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।

আজ বুধবার উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সরকার বাজার গ্রামে তাঁকে জানাজা শেষে দাফন করা হয়। তিনি কুলাউড়া ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মামুর জামে মসজিদের ইমাম।

জানা যায়, গতকাল  রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের রাজাপুর জামে মসজিদে ওয়াজ মাহফিলের মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন মাওলানা আবদুল মালিক আল মনসুরী। বক্তব্যের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। এ সময় তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাজারের বেসরকারি মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মো. মমদুদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাওলানা আবদুল মালিক আল মনসুরী রাজাপুর মসজিদে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য শুরুর মিনিট দু-একের মধ্যে তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়লে আমরা দ্রুত তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত