হোম > সারা দেশ > সিলেট

মাদক মামলায় তরুণীকে যাবজ্জীবন কারাদণ্ড

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জে মাদক মামলায় ফরিদা বেগম (২২) নামের এক তরুণীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আক্তার হোসেন এ রায় দেন।

মামলায় জানা গেছে, দণ্ডপ্রাপ্ত তরুণী জকিগঞ্জ থানার পূর্ব লোহারমহল শেখপাড়ার বাসিন্দা। ২০১৫ সালের ১ আগস্ট সিলেট আখালিয়া বিজিবি-৪১ ব্যাটালিয়নের ই-কোম্পানির দল জকিগঞ্জের লোহারমহলে অভিযান চালিয়ে ওই তরুণীকে আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে মোট ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে আখালিয়া-৪১ ব্যাটালিয়ন ই-কোম্পানির নায়েব সুবেদার মো. শাহজাহান আলী বাদী হয়ে জকিগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে মাদক মামলা করেন।

শাবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

সিলেটে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

এইচএসসিতে সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২০৪ শিক্ষার্থী

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশকনিধন অভিযান

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের দুই কর্মী আটক

তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

নানা অনিয়মে সিলেটের একটি মসলার কারখানাকে জরিমানা