হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ভাগ্নের বিয়েতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা জাহিদ মিয়া জিম্মাদার। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে জাহিদ মিয়া জিম্মাদার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। জাহিদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। আজ সোমবার তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জাহিদ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ গ্রামের মৃত হিরন মিয়া জিম্মাদারের ছেলে। গতকাল রোববার বিকেলে জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বিষয়টি নিশ্চিত করে। তিনি বলেন, জাহিদ নাশকতা মামলার এজাহারনামীয় ২০ নম্বর আসামি। মামলার দায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল রোববার এক ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে জাহিদের আসার গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার হয়েছে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত