হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেট বিভাগে হামের সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত মঙ্গলবারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।​

মারা যাওয়া দুই শিশু হলো সিলেটের বিশ্বনাথ উপজেলার সরতীষ গ্রামের আব্দুল আফিকের ছেলে ছয় মাস বয়সী ওমর এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরতপুর গ্রামের টুটুল সরকারের ছেলে পাঁচ মাস বয়সী প্রিয়ম সরকার। তারা দুজনেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

​বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২০০ রোগী ভর্তি আছে। এর মধ্যে সর্বোচ্চ ৮৩ জন চিকিৎসা নিচ্ছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। ​গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী ভর্তি হয়েছে ৬৩ জন। এ সময়ে নতুন করে একজনের দেহে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, তাঁতী দল নেতাসহ ৪ জনকে কারাদণ্ড

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত

সিলেটে বাসিয়া নদীর খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন নিয়োগ হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী

লুঙ্গি পরে, কাঁধে গামছা নিয়ে ভাইভা বোর্ডে শাবি শিক্ষার্থী

সিলেটে হামে আক্রান্ত হয়ে ৫ মাস বয়সী শিশুর মৃত্যু

শাবি ছাত্রীকে মোবাইল ফোনে হেনস্তা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে লবীব-বদরুল

রেকর্ডীয় জমি বালুমহালে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গোয়াইনঘাটে স্থানীয়দের মানববন্ধন

সিলেটে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু