হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জের বৌলাই নদীতে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যাত্রীবাহী নৌকা ডুবে শিশু ও নারীসহ অন্তত চারজনের মৃত্যুর হয়েছে। গতকাল শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বেহেলী ইউনিয়নের আহসানপুর এলাকায় বৌলাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এতথ্য জানান।

নিহতরা হলেন- বিউটি চক্রবর্তী (৪৫), কল্পনা সরকার (৪৫), গঙ্গা সরকার (৬) ও রৌদ্রা সরকার। এছাড়া আহত শিশুর নাম সৌরভ সরকার (১০)।

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থালে এসেছি, নৌকা ডুবে চারজন মারা গেছেন। আরও একজনকে আহত অবস্থায় সিলেট পাঠানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানা যায়, শনিবার সন্ধ্যায় মধ্যনগর উপজেলা থেকে ৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার জামালগঞে বেহেলী ইউনিয়নের মগলাকান্দি গ্রামে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে ট্রলারটি আহসানপুর এলাকায় ডুবে যায়।

নৌকাটির অন্য যাত্রীরা সাঁতার কেটে নদীর পাড়ে উঠলেও তিন শিশুসহ পাঁচ যাত্রী নিখোঁজ হন। পরে স্থানীয়রা নদী নেমে দুইজন নারী ও দুইজন শিশুর মরদেহ উদ্ধার করেন। আরেক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত