হোম > সারা দেশ > সিলেট

গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় আড়াই লাখ টাকা জরিমানা

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে পৃথক অভিযান পরিচালনা করে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার হাতিমনগর হাওরের তুরাগবাগ এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

এদিকে এর আগে গত রোববার উপজেলার সদর ইউনিয়নের রানাপিং এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে মাটি কাটায় অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী