হোম > সারা দেশ > সিলেট

বড়লেখায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় রহিম আহমদ (১৪) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বর্ণি ইউনিয়নের উত্তর বর্ণি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে পাকশাইল গ্রামের মৃত হোসেন আহমদের ছেলে।

পরিবারের সদস্য সূত্রে জানা গেছে, রহিম আহমদের মা-বাবা নেই। সে উত্তর বর্ণি গ্রামে নানাবাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ালেখা করত। গতকাল মঙ্গলবার রাতে খেয়ে ঘুমিয়ে পড়ে সে। আজ বুধবার সকালে স্কুলে যাওয়ার সময় হলেও ঘুম থেকে না ওঠায় তার খালা ঘরের জানালা খুলে দেখেন ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে ঝুলছে সে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, ‘মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশকনিধন অভিযান

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের দুই কর্মী আটক

তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

নানা অনিয়মে সিলেটের একটি মসলার কারখানাকে জরিমানা

পুকুর নিয়ে বিরোধে হামলায় প্রাণ গেল যুবকের

জৈন্তাপুরে কলেজের পাশ থেকে ফেরিওয়ালার মরদেহ উদ্ধার

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা