হোম > সারা দেশ > সিলেট

সিলেট বেতারকেন্দ্রে আগুন, এফএম সম্প্রচার বন্ধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বাংলাদেশ বেতার সিলেটে এসির কম্প্রেশার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। আর এ কারণে সিলেট কেন্দ্রের এফএম সম্প্রচার বন্ধ হয়ে যায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। পরে প্রায় দেড়টার দিকে আগুন নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 

বেতারের সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘৫ টনি একটি এসির কম্প্রেশার বিস্ফোরণ ঘটেছে। এতে শুধু এফএম সম্প্রচার বন্ধ রয়েছে। আমরা কাজ করছি। দ্রুত সমাধান হবে আশা করছি। বাকি সব ঠিকঠাক চলছে।’ 

ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘১২টা ৫৮ মিনিটে খবর পেয়ে আমরা দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। যেখানে আগুন লেগেছে সেখানে দামি দামি যন্ত্রপাতি থাকায় সিওটু (কার্বন ডাই-অক্সাইডসহ আগুন নেভানোর গ্যাস) ব্যবহার করে আগুন নেভানো হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।’

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত