হোম > সারা দেশ > সিলেট

সিলেটে করোনা শনাক্তের হার ১০ শতাংশের নিচে, মৃত্যু ৬

প্রতিনিধি, সিলেট

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ জন। শনাক্তের হার নেমেছে ৯ দশমিক ৭৯ শতাংশে। দীর্ঘ ১১৫ দিন পর সিলেটে শনাক্তের হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়। 

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, করোনায় মারা যাওয়া ছয়জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃত্যু ১ হাজার ৯৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১০৪ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ৯০৬ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন। 

 ৯৭০ জনের নমুনা পরীক্ষায় সিলেট জেলার ৬৮ জন, সুনামগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ১৫ জন ও হবিগঞ্জের ৬ জনের করোনা শনাক্ত করা হয়। 

সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৫৩ হাজার ৩৯১। এর মধ্যে ৩২ হাজার ৯০০ জনই শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৬ হাজার ১৪৩ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৮৩৭ জন ও হবিগঞ্জের ৬ হাজার ৫১১ জন রয়েছেন। 

সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫৮ জন। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১৭ জন।

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা

হামে আক্রান্ত ও উপসর্গে শুধু সিলেটে প্রাণ গেল ২০০ জনের

সিলেটে পর্যটনকেন্দ্রে পর্যটকের ঢল

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে উপজেলা আ.লীগের নেতা কামাল আটক

দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা